Uber-এর নিয়ম ও শর্তাবলী ড্রাইভার অ্যাকাউন্ট শেয়ার করার অনুমতি দেয় না। অন্য কোনও ড্রাইভার আপনার অ্যাকাউন্ট ব্যবহার করলে নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ দেখা দেয়। যদি আমরা জানতে পারি যে যাত্রীর অ্যাপে দেখানো প্রোফাইলের সঙ্গে কোনও ড্রাইভারের মিল ছিল না, তাহলে তদন্ত না হওয়া পর্যন্ত অবিলম্বে সেই অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়া হবে।
আমরা এই প্রকারের প্রমাণিত অভিযোগের বিষয়টি একেবারেই বরদাস্ত করি না। যে ড্রাইভার এই নীতি লঙ্ঘন করবেন তাকে এই প্ল্যাটফর্ম থেকে স্থায়ীভাবে সরিয়ে দেওয়া হবে। যদি এমন কোনও অভিযোগ পাওয়া যায় যেটি সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না, তাহলে ড্রাইভারকে বিধিসন্মতভাবে সতর্ক করা হবে। নিশ্চিত হওয়া যায়নি এমন অভিযোগগুলি একটি স্ট্রাইক সিস্টেমের মাধ্যমে নথিবদ্ধ করা হয়। অ্যাকাউন্ট শেয়ার করার একাধিক অভিযোগ পাওয়া গেলে ড্রাইভারের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হতে পারে।
আপনাকে প্রাসঙ্গিক বিজ্ঞাপন দেখাতে এবং আপনার লোকেশন মনে রেখে ব্যক্তিগতকরণ প্রদান করতে এই ওয়েবসাইটটিতে তৃতীয় পক্ষের কুকি ব্যবহার করা হয়। আপনি নিচের "অপ্ট আউট" বোতামটি নির্বাচন করে এই কুকিগুলি থেকে অপ্ট আউট করতে পারেন। আপনার যদি একটি Uber অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি আপনার ডেটা "বিক্রয়" বা "শেয়ার করা" এখানেথেকে অপ্ট-আউট করতে পারেন।