ড্রাইভার পার্টনার রেফারেল সমস্যা

আপনার রেফারেল কোড ব্যবহার করে কোনও বন্ধু সাইন আপ করলে, তাঁর রেফারেলের স্ট্যাটাস ও তিনি কতগুলি ট্রিপ সম্পূর্ণ করেছেন তার উপরে আপনি নজর রাখতে পারবেন।

আপনার আমন্ত্রিতদের রেফারেল স্টেটাস দেখার জন্য:

  1. আপনার অ্যাপ মেনু থেকে "উপার্জন" বেছে নিন
  2. "আমন্ত্রণ"-এ ট্যাপ করুন

আপনার বন্ধু আবশ্যক ট্রিপের সংখ্যা পূরণ করলে ৪৮ ঘণ্টার মধ্যে আমরা ইমেল বা পুশ নোটফিকেশনের মাধ্যমে আপনাকে জানিয়ে দেব।

আশা করি ১ থেকে ২ সপ্তাহের ভেতরে আপনার সাপ্তাহিক পেমেন্ট স্টেটমেন্টের বিবিধ বা অন্যান্য পেমেন্ট বিভাগে আপনার রেফারেল পুরস্কারটি দেখতে পাবেন।

আপনি রেফারেল পুরস্কার নাও দেখতে পারেন, যদি আপনার বন্ধু:

  • আপনার অ্যাকাউন্ট থেকে পাঠানো আমন্ত্রণের ইমেলের লিঙ্ক ব্যবহার করে সাইন আপ না করেন
  • ভুল রেফারেল কোড লেখেন

যদি কোনও রেফারেল বাদ পড়ে যায় বা আপনাকে সঠিক পরিমাণটি পেমেন্ট না করা হয় তাহলে নিচে আমাদের জানান।

রেফারেল অর্থের পরিমাণ শহর অনুযায়ী আলাদা হয় এবং রেফার করা পার্টনারের শহরের ওপর নির্ভর করে। আপনি যে রেফারেলের অর্থ পেয়েছেন সেটা যদি প্রত্যাশিত পরিমাণের থেকে আলাদা হয়, তাহলে রেফার করা পার্টনার সঠিক শহরে সাইন আপ করেছেন কি না অনুগ্রহ করে তা যাচাই করে নিন। রেফারেল অফার নিয়ম ও শর্তাবলী মেনে করা হয় এবং অফারের শর্ত পরিবর্তন হতে পারে।