কেন আমাকে নতুন নিয়ম ও শর্তাবলী গ্রহণ করতে হবে?
আমরা ব্যবসা করার পদ্ধতি পরিবর্তন করছি এবং সেই পরিবর্তনগুলিকে প্রতিফলিত করে এমন নতুন নিয়ম ও শর্তাবলী আমাদের প্রয়োজন৷
প্রথমত, আমরা সবটাই আরও সহজ-সরল করছি। আমাদের পুরনো সিস্টেমের অধীনে, আপনি আমাদের একটি পরিষেবা ফি দিতেন এবং আমরা আপনাকে সেই সব রেস্তোরাঁর লিড দিতাম যাদের ডেলিভারি পরিষেবার প্রয়োজন৷ আপনি এই পরিষেবাগুলি সরাসরি রেস্তোরাঁর কাছে বিক্রি করতেন এবং আমরা আপনার পক্ষে একটি চালান ইস্যু করতাম, এর ফলে প্রচুর চালান কাটতে হত: প্রতিটি ডেলিভারির জন্য একটি করে।
আমাদের নতুন সিস্টেমের অধীনে, আপনি রেস্তোরাঁর পরিবর্তে সরাসরি Uber Eats-এর কাছে আপনার ডেলিভারি পরিষেবা বিক্রি করবেন। এর অর্থ হল আপনি এখন আমাদের সরবরাহকারী হিসাবে আমাদের জন্য ডেলিভারি পরিষেবার কাজটি সম্পাদন করবেন এবং আমরা তার জন্য আপনাকে পে করব। আপনি সরাসরি রেস্তোরাঁর সাথে চুক্তি করবেন না। এটি আপনার চালান কাটার বিষয়টি সহজ করে তুলবে: একজন গ্রাহক, একটি সাপ্তাহিক চালান৷ এর অর্থ এটিও যে পরিষেবা ফি বাদ দেওয়া হবে। (এই পরিবর্তনের কারণে, ডেলিভারি ফি গণনা করার পদ্ধতিতেও পরিবর্তন হতে পারে।)
তাছাড়া, আপনি যেভাবে ডেলিভারি সম্পন্ন করেন সেখানে কোনও পরিবর্তন হবে না। আপনি যখন এবং যেখানে চান Uber Eats অ্যাপ ব্যবহার করতে পারবেন এবং আপনি Uber Eats-এর সাথে কোনও ধরনের এক্সক্লুসিভিটি (অন্যন্যতা) দ্বারা আবদ্ধ নন।
দ্বিতীয়ত, আমরা লোকালাইজ করছি। আমাদের পুরনো শর্তাবলী নেদারল্যান্ডে আপনার এবং আমাদের কোম্পানির মধ্যে একটি চুক্তিভিত্তিক সম্পর্ক তৈরি করেছিল। আমাদের নতুন শর্তাবলী আপনার এবং একটি স্থানীয় Uber কোম্পানি, [Uber-এর স্থানীয় সত্ত্বা]-এর মধ্যে একটি চুক্তিভিত্তিক সম্পর্ক তৈরি করবে।
কীভাবে এই পরিবর্তন ডেলিভারির অভিজ্ঞতাকে প্রভাবিত করবে?
কাজ সম্পাদন করার দিক থেকে, অর্ডার দেওয়ার পদ্ধতিতে কোনও পরিবর্তন হবে না: আপনি Uber অ্যাপের মাধ্যমে অর্ডারের অনুরোধ পেতে থাকবেন এবং ব্যবসায়ীদের কাছ থেকে আইটেম পিক-আপ করে গ্রাহকদের কাছে পৌঁছে দেবেন। বকশিশ এখনও আগের মতোই কাজ করবে এবং অ্যাপে দেখানো আপনার কোনও মেট্রিক্সকেই বাতিল করা হবে না বা সেগুলি প্রভাবিত হবে না।
আমরা আপনাকে সেরা অভিজ্ঞতা উপহার দেওয়ার বিষয়টি নিশ্চিত করে যাব যাতে আপনি আপনার নিজস্ব পছন্দ এবং সময়সূচী অনুযায়ী আয় করতে পারেন - ব্যস, কেবল চালানের সংখ্যাটা কম হবে!
আমাকে কখন নিয়ম ও শর্তাবলী গ্রহণ করতে হবে?
যে তারিখে আমরা আপনার সঙ্গে ইমেলের মাধ্যমে যোগাযোগ করেছি সেই তারিখ থেকেই পরিবর্তনটি আইনত ঘটেছে, তাই Uber Eats-এর সাথে সহযোগিতা চালিয়ে যাওয়ার জন্য নিয়ম ও শর্তাবলীর সাথে সম্মত হওয়া আবশ্যক।
এর মানে কি Uber Eats ব্যবসা করার পদ্ধতিতে পরিবর্তন করছে?
আজ অবধি, Uber Eats এমন একটি প্ল্যাটফর্ম হিসাবে কাজ করছে যার মাধ্যমে, আপনাকে - একজন ডেলিভারি পরিষেবা প্রদানকারীকে - এমন রেস্তোরাঁ যারা তাদের গ্রাহকদের অর্ডার পূরণ করার জন্য সেই পরিষেবাটি কিনতে ইচ্ছুক, তাদের সঙ্গে সংযুক্ত করিয়ে দিয়েছে৷
কাজেই আপনি:
- ট্রিপ পিছু একটি ডেলিভারি ফি-এর বিনিময়ে রেস্তোরাঁর কাছে আপনার পরিষেবা বিক্রি করছিলেন
- Uber Eats-এর কাছ থেকে পরিষেবা ফি-এর বিনিময়ে লিড জেনারেশন সার্ভিস (প্রোডাক্ট বা সার্ভিস কেনার উদ্দেশ্যে গ্রাহককে আর্ষণ করা) কেনা
এখন, আমরা সিস্টেমটি আরও সহজ করে তুলেছি: Uber Eats একটি [স্থানীয় দেশজ] কোম্পানিতে পরিণত হয় এবং আপনি সরাসরি এর কাছে আপনার ডেলিভারি পরিষেবা বিক্রি করেন।
অতএব:
- আপনাকে আর Uber Eats-কে পরিষেবা ফি দিতে হবে না।
- আপনি আর Uber Eats-এর কাছ থেকে সাপ্তাহিক চালান পাবেন না পরিষেবা ফি-বাবদ আপনার কাছে বিল পাঠানো হবে না - কারণ আপনি আর লিড তৈরি করার পরিষেবাটি কিনবেন না।
- আপনি আর পার্টনার ড্যাশবোর্ডে আপনার পক্ষ থেকে রেস্তোঁরাগুলির জন্য প্রতি ট্রিপের চালান দেখতে পাবেন না - আপনি এখন একজন Uber Eats সরবরাহকারী, তাই আমরা আপনার পক্ষ থেকে [স্থানীয় দেশজ] সত্ত্বাকে সম্বোধন করে একটি সাপ্তাহিক চালান তৈরি করব, যাতে আপনার ট্রিপ এবং ইনসেনটিভ থেকে হওয়া সমস্ত আয় এক জায়গায় থাকবে।
এটি কীভাবে আমার পেমেন্টকে প্রভাবিত করবে?
আপনার পেমেন্টের ফ্রিকোয়েন্সি (কত ঘন ঘন আপনি পেমেন্ট পাবেন) এবং শর্ত একই থাকবে: আপনাকে এখনও সাপ্তাহিকভাবে পেমেন্ট করা হবে এবং [আপনি একই পরিমাণ আয় করতে থাকবেন!](ডেপ কান্ট্রির প্রতিক্রিয়া)।
শুধুমাত্র যে পরিবর্তনগুলি আপনি দেখতে পাবেন সেগুলি হল:
- অ্যাপে দেখানো আপনার আয়ের মধ্যে সবসময় একটি পরিষেবা ফি অন্তর্ভুক্ত থাকে যা আপনাকে Uber-কে পে করতে হয়, যার ফলে আপনার প্রকৃত আয় অ্যাপে যা দেখানো হয় তার থেকে কম হয়। এই পরিবর্তনের ফলে, Uber-কে আর কোনও পরিষেবা ফি দিতে হবে না এবং অ্যাপে দেখানো পরিমাণটিই আপনার প্রকৃত আয় হবে। আপনি আপনার শহরের শুল্কগুলির ব্রেকডাউন করা একটি হিসেব খুঁজে পাবেন [এখানে]।
- ইনসেনটিভ এবং বোনাসের মধ্যে ট্যাক্স অন্তর্ভুক্ত থাকবে যা ট্যাক্স কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার প্রয়োজন হতে পারে। আপনার পার্টনার প্রোফাইল আপ টু ডেট আছে তা নিশ্চিত করুন!
আমরা, আপনার মাসিক ট্যাক্স সারাংশটিও দেখার কথা বলব যেখানে আপনি আপনার ডেলিভারি ফি, ইনসেনটিভ এবং অন্যান্য পেমেন্ট এবং এর পাশাপাশি সম্পর্কিত ভ্যাট (যদি প্রযোজ্য হয়) খুঁজে পাবেন।
আমি যদি সময়মতো নতুন নিয়ম ও শর্তাবলী গ্রহণ না করি তাহলে কী হবে?
আপনাকে এই পরিবর্তনগুলি ইমেলের মাধ্যমে জানানোর তারিখ থেকে আপনার শহরের সমস্ত কুরিয়ারদের ক্ষেত্রে এগুলি প্রযোজ্য হবে৷ আমরা যেদিন থেকে পরিবর্তনগুলি লাগু করব, সেই দিন যদি আপনি নতুন নিয়ম ও শর্তাবলী গ্রহণ না করে থাকেন, তাহলে সেগুলি গ্রহণ না করা পর্যন্ত আর Uber Eats অ্যাপ ব্যবহার করে ডেলিভারি করতে পারবেন না।
এই পরিবর্তনগুলি কখন থেকে কার্যকর হবে?
যেদিন আমরা ইমেলের মাধ্যমে এই বিষয়ে আপনার সাথে যোগাযোগ করব সেদিন থেকেই এই পরিবর্তনগুলি কার্যকর হবে৷ আপনি যাতে সতর্ক হন এবং সেই অনুযায়ী পরিকল্পনা করতে পারেন, সেই কারণে ইমেলটি ৭ দিন আগে পাঠানো হয়েছে।
আমাদের পার্টনার হওয়ার জন্য ধন্যবাদ
Uber Eats টিম