পরিবহন পরিষেবাগুলি সম্পূর্ণ করার উদ্দেশ্যে যাত্রীদের রেকর্ড করতে Uber ড্রাইভারদের ভিডিও ক্যামেরা, ড্যাশ ক্যাম বা অন্যান্য রেকর্ডিং ডিভাইস ইনস্টল এবং ব্যবহার করার অনুমতি দেয়।
দ্রষ্টব্য: অনুগ্রহ করে জেনে রাখুন, স্থানীয় আইন অনুসারে যারা গাড়িতে রেকর্ডিং সরঞ্জাম ব্যবহার করেন তাদের হয়ত যাত্রীদের স্পষ্টভাবে জানাতে হতে হবে যে গাড়িতে ও তার চারপাশে রেকর্ড করা হচ্ছে ও এ ব্যাপারে তাদের সম্মতি চেয়ে নিতে হবে। এইগুলি প্রযোজ্য কি না জানার জন্য অনুগ্রহ করে আপনার শহরের স্থানীয় বিধি-নিয়মগুলি দেখে নিন।
এছাড়াও, আমাদের কমিউনিটি নির্দেশিকা, ব্যবহারকারীদের পরিবহন পরিষেবাগুলি সম্পূর্ণ করার উদ্দেশ্যে ছাড়া অন্য কোনও কারণে ব্যবহারকারীর অন্য কোনও ব্যক্তিগত ডেটা ব্যবহার করার অনুমতি দেয় না৷ সেখানে এটাও উল্লেখ করা আছে যে অসম্মানজনক বা বিপজ্জনক আচরণ, ভাষা বা ইঙ্গিত করার জন্য অ্যাকাউন্টের অ্যাক্সেস সরিয়ে দেওয়া হতে পারে। কোনও ব্যক্তির ছবি, অডিও বা ভিডিও রেকর্ডিং সম্প্রচার করা এই শর্তাবলী লঙ্ঘন করে এবং এর ফলে অ্যাকাউন্টে অ্যাক্সেস হারাতে হতে পারে।
আপনাকে প্রাসঙ্গিক বিজ্ঞাপন দেখাতে এবং আপনার লোকেশন মনে রেখে ব্যক্তিগতকরণ প্রদান করতে এই ওয়েবসাইটটিতে তৃতীয় পক্ষের কুকি ব্যবহার করা হয়। আপনি নিচের "অপ্ট আউট" বোতামটি নির্বাচন করে এই কুকিগুলি থেকে অপ্ট আউট করতে পারেন। আপনার যদি একটি Uber অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি আপনার ডেটা "বিক্রয়" বা "শেয়ার করা" এখানেথেকে অপ্ট-আউট করতে পারেন।