কীভাবে Uber ক্রেডিট কিনবেন

আপনার Uber অ্যাপের মাধ্যমে Uber ক্রেডিট কেনা যাবে।

কীভাবে ক্রেডিট কিনবেন

  1. আপনার অ্যাপের উপরের বাঁ দিকের কোণের মেনু আইকনে ট্যাপ করুন
  2. "Uber ক্রেডিটে" ট্যাপ করুন
  3. "উপলভ্য তালিকা থেকে আপনার পরিশোধের পদ্ধতি বেছে নিন বা "পরিশোধের পদ্ধতি"-তে ট্যাপ করে একটি নতুন পরিশোধের পদ্ধতি যোগ করুন"
  4. "আপনার Uber ক্রেডিট ব্যালেন্স $১০-এর নিচে চলে গেলে আপনি যদি স্বয়ংক্রিয়ভাবে Uber ক্রেডিটে $২৫ কিনতে চান, তাহলে ""অটো-রিলোড"" নির্বাচনটি টগল করে ""চালু"" অবস্থানে রাখুন।"
  5. "কেনাকাটা নিশ্চিত করুন" ট্যাপ করুন

**ট্রিপে UBER ক্রেডিট কীভাবে ব্যবহার করবেন **

আপনার ক্রেডিট স্বয়ংক্রিয়ভাবে আপনার রাইডে ব্যবহার করা হবে। একটি রাইডে আপনার ক্রেডিট বন্ধ করতে: ১. আপনার গন্তব্য লিখুন। ২. আপনার পেমেন্ট পদ্ধতি-তে ট্যাপ করুন। ৩. "পেমেন্ট পদ্ধতি পরিবর্তন করুন" -তে ট্যাপ করুন ৪. "ক্রেডিট"-এর অধীনে, "ক্রেডিট প্রয়োগ করুন" নির্বাচনটি টগল করুন।"

"মনে রাখবেন যে প্রতিটি ট্রিপের আগে পরিবর্তন না করা হলে, "ক্রেডিট প্রয়োগ করুন" অটোম্যাটিক্যালি টগল করা হবে।"

কীভাবে অটো-রিলোড চালু/বন্ধ করবেন

  1. আপনার অ্যাপের উপরে বাঁ কোণে মেনু আইকনে ট্যাপ করুন।
  2. "Uber ক্রেডিটে" ট্যাপ করুন
  3. "অটো-রিলোড"-এ ট্যাপ করুন"
  4. সেখানে আপনি "চালু" বা "বন্ধ" অটো-রিলোড করার বিকল্পটি দেখতে পাবেন।" দ্রষ্টব্য: আপনি যদি টগল করে এটি চালু না করেন তবে অটোমেটিক্যালি-রিলোড ডিফল্ট হিসেবে বন্ধ থাকবে।

আমি যদি আমার অ্যাকাউন্ট মুছে ফেলি তাহলে আমার ক্রেডিটের কী হবে

আপনার অ্যাকাউন্ট মুছে ফেলা হলে,আপনি চাইলে ভবিষ্যতে আপনার ক্রেডিট রিডিম করার জন্য আপনাকে একটি পিন ইমেল করা হবে।

আপনার কেনা ক্রেডিটের ব্যাপারে সাহায্যের প্রয়োজন হলে, অনুগ্রহ করে নিচে আমাদের জানান।