সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী

Uber Lite কী?
Uber Lite হল মূল Uber এর একটি ডাটা সাশ্রয়ী সংস্করণ যা চ্যালেঞ্জিং পরিবেশে সহজেই কাজ করে এবং দুর্বল নেটওয়ার্কেও সহজেই সংযোগ স্থাপন করে থাকে। এটি আপনার ডিভাইসে কম স্থান গ্রহণ করে থাকে কারণ সঞ্চয় স্থান অনেকটা প্রিমিয়াম ক্যাটাগরির। অ্যাপটি সব ধরনের অ্যান্ড্রয়েড ফোনে সুন্দর ও সুষ্ঠু ভাবে কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে।

Uber Lite-এর সুবিধা কী কী?
Uber Lite অ্যাপটি ব্যবহার করার অনেক সুবিধা রয়েছে। এটি মূল অ্যাপটির চেয়ে অনেক কম ডাটা ব্যবহার করে এবং পুরাতন ডিভাইসগুলোতেও নির্বিঘ্নে কাজ করে। অ্যাপটি আপনার ডিভাইসে অনেক কম স্থান দখল করে যা আপনাকে আপনার ফোনের অন্যান্য সামগ্রীর জন্য আরও স্থান প্রদান করে থাকে।

আমি কি অ্যাপটিতে অ্যাক্সেস পেতে পারি?
আমরা পর্যায়ক্রমে অ্যাপটি চালু করছি এবং আপনি অতি শীঘ্রই এর অ্যাক্সেস পাবেন।

iPhone সংস্করণ আছে?
বর্তমানে, Uberlite কেবল অ্যান্ড্রয়েডেই উপলভ্য এবং আপাতত আমাদের iOS এর জন্য এর কোন সংস্করণ বের করার কোন পরিকল্পনা নেই। আপনি যদি iPhone ব্যবহার করেন তবে দূর্বল নেটওয়ার্ক পরিস্থিতিতে আপনি m.uber.com ব্যবহার করতে পারেন।

মূল Uber অ্যাপের সব বৈশিষ্ট্যই কি Uberlite-এ রয়েছে?
Uberlite মূলত ডাটা ব্যবহার ও গতির কথা মাথায় রেখে নির্মিত এবং বর্তমানে মূল Uber অ্যাপের সমস্ত বৈশিষ্ট্য এর মাঝে পাওয়া যাবে না। Uberlite কেবলমাত্র নগদের ক্ষেত্রে প্রযোজ্য এবং আপনি এই অ্যাপের মাধ্যমে কোন Uber Pool-এর জন্য রিকোয়েস্ট করতে পারবেন না। আমরা Lite অ্যাপে এই বৈশিষ্ট্যগুলোকে প্রদান করার জন্য কাজ করে যাচ্ছি এবং সেগুলো শীঘ্রই আপনাদের জন্য উপলভ্য হবে।

অ্যাপগুলোর মধ্যে দামের কোন পার্থক্য রয়েছে কী?
অ্যাপগুলোর মাঝে দামের কোন পার্থক্যই নেই।