আমি কীভাবে একজন ড্রাইভারের রেটিং পরিবর্তন করব?

আপনার ট্রিপের পরে আপনাকে ইমেল করা রসিদ থেকে ড্রাইভারকে আপনি যে স্টার রেটিং দিয়েছেন তা পরিবর্তন করতে পারবেন।

ইমেলটি থেকে "রেট করুন বা বকশিশ দিন" বেছে নিন। আপনাকে আবার uber.com-এ আপনার অ্যাকাউন্টে পাঠানো হবে যেখানে আপনি রেটিং আপডেট করতে পারবেন। যদি কোনও ট্রিপ বাতিল করা হয়, তাহলে আপনি ড্রাইভারকে রেটিং দেওয়ার বিকল্পটি দেখতে পাবেন না।

রসিদ সহ ইমেলটি আবার পাঠাতে:

  1. আপনার অ্যাপ খুলুন এবং "অ্যাকাউন্ট"-এ ট্যাপ করুন।
  2. "ট্রিপ"-এ ট্যাপ করুন।
  3. ট্রিপটি বেছে নিয়ে "রসিদ"-এ ট্যাপ করুন
  4. নিচের দিকে স্ক্রোল করে এবং "আবার ইমেল পাঠান"-এ ট্যাপ করুন।

অনুগ্রহ করে মনে রাখবেন, আপনি যদি একজন ড্রাইভারকে ১ স্টার রেটিং দেন তাহলে আমরা ভবিষ্যতে আপনার সঙ্গে সেই ড্রাইভারকে ম্যাচ না করানোর চেষ্টা করব।

যাত্রী এবং ড্রাইভার দুজনকেই সহায়তা করার জন্য রেটিং ব্যবস্থা চালু করা হয়েছে। সঠিক রেটিং দিয়ে এবং আপনার ফিডব্যাক শেয়ার করে আপনি Uber প্ল্যাটফর্মে প্রত্যেকের জন্য রাইডের মান নিশ্চিত করতে আমাদের সাহায্য করছেন।