প্রতিটি ট্রিপের শেষে, আপনার রশিদটি অটোমেটিক্যালি আপনার রেজিষ্টার্ড ই-মেইল অ্যাড্রেসে পাঠানো হয়। আপনি যদি আপনার রশিদ না পান, তাহলে আপনার স্প্যাম বা জাঙ্ক ফোল্ডারগুলি পরীক্ষা করুন। অনুগ্রহ করে Uber থেকে আসা ই-মেইলগুলিকে "জাঙ্ক নয়" হিসাবে চিহ্নিত করতে ভুলবেন না যাতে ভবিষ্যতে আপনি সেগুলি পেতে পারেন।
আপনার রশিদ দেখার আরেকটি উপায় হল:
১. আপনার অ্যাকাউন্টে, অ্যাপের মাধ্যমে বা riders.uber.com-এর মাধ্যমে সাইন ইন করুন
২. আপনার ট্রিপের ইতিহাসে যান এবং আপনি যে ট্রিপটি দেখতে চান তা বেছে নিন
৩. রশিদ-এ ট্যাপ করুন
তবে, যদি দেখেন যে আপনি Uber থেকে কোনও ই-মেইল পাচ্ছেন না, তাহলে আপনার Uber অ্যাকাউন্টে সঠিক ই-মেইল অ্যাড্রেস আছে কিনা তা পরীক্ষা করে দেখুন। অ্যাপে আপনার ই-মেইল অ্যাড্রেস আপডেট করতে:
১. আপনার Uber অ্যাপ মেনু খুলুন এবং "সেটিংস"-এ ট্যাপ করুন
২. মেনুর শীর্ষে আপনার নামে ট্যাপ করুন
৩. আপডেট করতে আপনার ই-মেইল বেছে নিন (যদি প্রয়োজন হয়)
৪. "সেভ করুন"-এ ট্যাপ করুন
আপনার ই-মেইল অ্যাড্রেস আপডেট করতে যদি কোনও সমস্যা হয়, অনুগ্রহ করে এই নিবন্ধটি দেখুন: