আপনার Uber রাইড কনফার্ম করতে ঘড়ি আইকনে ট্যাপ করে আপনি ৩০ মিনিট থেকে ৩০ দিন আগে পিক-আপ করার সময় ঠিক করতে পারবেন।
পূর্বনির্ধারিত রাইড ফিচারটি, একজন ড্রাইভার আপনাকে কখন পিক-আপ করতে আসবে সেই সময় বেছে নেওয়ার সুবিধা দেয়। অ্যাপটি আপনার বেছে নেওয়া পিক-আপের সময়ের আগে আপনার জন্য একটি রাইডের রিকোয়েস্ট পাঠাবে। যখন কোনও ড্রাইভারের সাথে আপনার ম্যাচ হবে এবং যখন তিনি কাছাকাছি চলে আসবেন তখন অন্যান্য রাইডের মত আপনি একটি পুশ নোটিফিকেশন পাবেন।
মনে রাখবেন:
কোনও ড্রাইভারের সাথে ম্যাচ হওয়ার আগ পর্যন্ত যেকোনও সময়, কোনও চার্জ ছাড়াই আপনি আপনার রিকোয়েস্ট বাতিল করতে পারবেন। ড্রাইভার আপনার ট্রিপের রিকোয়েস্ট গ্রহণ করার পর আপনি ট্রিপ বাতিল করলে আপনাকে বাতিলকরণ ফি দিতে হবে।
আপনার অঞ্চলে পূর্বনির্ধারিত রাইডের সুবিধা পাওয়া যাবে কি না তা জানতে আপনার অ্যাপ দেখুন। এটি পাওয়া গেলে, আপনি দিনের যেকোনও সময় আগে থেকে রাইড ঠিক করে রাখতে পারবেন।
আপনি এয়ারপোর্টে যাওয়ার ট্রিপটি আগে থেকে ঠিক করে রাখতে পারবেন, কিন্তু এয়ারপোর্ট থেকে ফেরার জন্য তা করতে পারবেন না। এয়ারপোর্ট থেকে ফেরার সময় আপনাকে অন-ডিমান্ড রাইডের রিকোয়েস্ট করতে হবে।
আপনাকে প্রাসঙ্গিক বিজ্ঞাপন দেখাতে এবং আপনার লোকেশন মনে রেখে ব্যক্তিগতকরণ প্রদান করতে এই ওয়েবসাইটটিতে তৃতীয় পক্ষের কুকি ব্যবহার করা হয়। আপনি নিচের "অপ্ট আউট" বোতামটি নির্বাচন করে এই কুকিগুলি থেকে অপ্ট আউট করতে পারেন। আপনার যদি একটি Uber অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি আপনার ডেটা "বিক্রয়" বা "শেয়ার করা" এখানেথেকে অপ্ট-আউট করতে পারেন।