আপনার Uber প্ল্যাটফর্ম ব্যবহারের ওপর ভিত্তি করে, আপনার ডেটা ডাউনলোডে নিম্নলিখিত বিষয়গুলি অন্তর্ভুক্ত থাকতে পারে:
অ্যাকাউন্ট এবং প্রোফাইল ফোল্ডার যার মধ্যে নিম্নলিখিত ফাইলগুলি রয়েছে:
ড্রাইভার / ডেলিভারি পার্টনার ফোল্ডার যার মধ্যে নিম্নলিখিত ফাইলগুলি রয়েছে:
ভোজনকারী ফোল্ডার যার মধ্যে নিম্নলিখিত ফাইলগুলি রয়েছে:
যাত্রী ফোল্ডারে নিম্নলিখিত ফাইলগুলি রয়েছে:
ড্রাইভাররা partners.uber.com এ সাপ্তাহিক পেমেন্ট স্টেটমেন্ট, ট্যাক্সের তথ্য এবং ব্যাংকিং তথ্যের মতো অতিরিক্ত তথ্য পেতে পারেন
অতিরিক্ত বিকল্প
আপনি কীভাবে Uber প্ল্যাটফর্ম ব্যবহার করেন সে সম্পর্কে সর্বাধিক অনুরোধ করা প্রাসঙ্গিক ডেটা আপনার ডেটা ডাউনলোডের মধ্যে থাকে। যদি আপনার ব্যক্তিগত ডেটার বিষয়ে প্রশ্ন থাকে, আপনার ডাউনলোডে পাওয়া যাচ্ছে না এমন কিছু ডেটা পেতে চান, ডেটা সংশোধনের জন্য অনুরোধ করতে চান, অথবা Uber-এর ডেটা সুরক্ষা অফিসার (DPO) এর সাথে যোগাযোগ করতে চান তাহলে আপনি নিচের লিঙ্ক ব্যবহার করে আমাদের কাছে আপনার একটি অনুরোধ জমা দিতে পারেন।
আপনার ডেটা ডাউনলোডে কী কী অন্তর্ভুক্ত থাকে না?
আপনার ডেটা ডাউনলোডে কিছু তথ্য যুক্তিসঙ্গতভাবেই অন্তর্ভু্ক্ত করা হয় না। নিরাপত্তাজনিত কারণে বা তথ্যটি কারোর মালিকানাধীন হলে সাধারণত এরকম করা হয়। তাছাড়া আমরা অন্য কোনও তৃতীয় পক্ষের ব্যক্তিগত ডেটা বাদ দিতে না পারলে, যুক্তিসঙ্গত কারণে সে সব তথ্য অন্তর্ভুক্ত করি না; যেমন, সাপোর্ট টিকিটের বিষয়বস্তু, Uber-এর সাথে ইমেল আদান-প্রদান বা আপনার পাওয়া মেসেজ।
প্রত্যেকটি অ্যাকাউন্টের ডাউনলোডে কোন ধরনের তথ্য অন্তর্ভুক্ত করা হয় না তার তালিকা নিচে দেওয়া হয়েছে এবং যে কারণে সেগুলো অন্তর্ভুক্ত করা হয় না সেটিও উল্লেখ করা হয়েছে:
অ্যাকাউন্ট ডেটা
আপনার সোশ্যাল সিকিউরিটি নম্বর, বাড়ির ঠিকানা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও ক্রেডিট কার্ডের বিবরণের মত আপনার দেওয়া একান্ত ব্যক্তিগত ডেটা ডাউনলোডে অন্তর্ভুক্ত করা হয় না। আপনার ব্যক্তিগত নিরাপত্তার জন্য আমরা এই ডেটাগুলো বাদ দিয়ে থাকি। আপনি শুধু আপনার পাঠানো মেসেজগুলিই পাবেন। নিরাপত্তাজনিত কারণে, আপনার গৃহীত মেসেজগুলি অন্তর্ভুক্ত করা হয় না।
মোবাইল ইভেন্ট ডেটা
আপনার এক্সপোর্ট-এ অন্তর্ভুক্ত মোবাইল ইভেন্ট ডেটা - যেমন ডিভাইস OS, ডিভাইস মডেল, ডিভাইসের ভাষা এবং অ্যাপ ভার্সন - যা বিগত ৩০ দিনের মধ্যে সীমিত থাকে যাতে আপনার ডাউনলোডের আকার যথাসম্ভব কম হয় এবং আপনাকে আমাদের পক্ষে যত দ্রুত সম্ভব ডেটা দেওয়ার সুযোগ দেওয়া যায়।
যাত্রীর ডেটা
মালিকানাজনিত কারণে আনুমানিক পৌঁছানোর সময়, দামের হিসাব, এবং মার্কেটপ্লেস-চালিত প্রমোশনাল ছাড়ের বিবরণ ডাউনলোডে অন্তর্ভুক্ত করা হয় না।
Uber Eats ডেটা
মালিকানাজনিত কারণে ডাউনলোডে ডেলিভারি ফি এর হিসাব ও প্রমোশনাল ছাড়ের বিবরণ অন্তর্ভুক্ত করা হয় না
আপনাকে প্রাসঙ্গিক বিজ্ঞাপন দেখাতে এবং আপনার লোকেশন মনে রেখে ব্যক্তিগতকরণ প্রদান করতে এই ওয়েবসাইটটিতে তৃতীয় পক্ষের কুকি ব্যবহার করা হয়। আপনি নিচের "অপ্ট আউট" বোতামটি নির্বাচন করে এই কুকিগুলি থেকে অপ্ট আউট করতে পারেন। আপনার যদি একটি Uber অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি আপনার ডেটা "বিক্রয়" বা "শেয়ার করা" এখানেথেকে অপ্ট-আউট করতে পারেন।