অর্ডার গ্রহণ করার জন্য আপনার কাছে ৩টি ডেলিভারি বিকল্প রয়েছে:
দরজার সামনে রেখে দিন - আপনার অর্ডার আপনার বাড়ির দরজার সামনে রেখে দেওয়া হবে।
দরজায় দেখা করুন - ডেলিভারি কর্মী আপনার বাড়ির দরজায় আপনার সাথে দেখা করবেন।
বাইরে পিক-আপ করুন - আপনি আপনার ডেলিভারি কর্মীর সাথে বাইরে দেখা করবেন।
শুরু করার জন্য, আপনার পছন্দের ডেলিভারি বিকল্পটি বেছে নিন, তারপর আপনার ডেলিভারির বিশদ বিবরণ আপডেট করতে স্ক্রিনে দেখানো নির্দেশাবলী অনুসরণ করুন।
দ্রষ্টব্য: ডেলিভারির জন্য আপনি যদি অন্য কোনও বিশেষ নির্দেশ দিতে চান, তাহলে আপনি আপনার অর্ডার নিশ্চিত করার আগে সেগুলি অন্তর্ভুক্ত করতে পারেন। -উদাহরণস্বরূপ, আপনি যদি "দরজার সামনে রেখে দিন" ডেলিভারি বিকল্পটি বেছে নেন, তাহলে আপনি যে বিশেষ নির্দেশ দিতে পারেন সেটি হল: “অনুগ্রহ করে আমার অর্ডারটি দরজার কাছে গাছের টবের পাশে রেখে দিন। ধন্যবাদ!”।
আমি কি ড্রপ-অফের আগে ডেলিভারি কর্মীর সাথে যোগাযোগ করতে পারি?
একবার আপনার অর্ডার ডেলিভার হওয়ার জন্য বেরিয়ে গেলে, আপনি অর্ডার ট্র্যাকিং স্ক্রিনে "যোগাযোগ করুন" ট্যাপ করে সরাসরি আপনার ডেলিভারি কর্মীর সাথে যোগাযোগ করতে পারেন। ড্রপ-অফ লোকেশনটি ঠিক কোথায় হবে সে বিষয়ে আপনি অনিশ্চিত থাকলে বেশিরভাগ ক্ষেত্রে কোর্ডিনেট করার এটিই সেরা উপায়। মনে রাখবেন আপনার ডেলিভারি কর্মী গাড়ি চালাচ্ছেন এবং ফোনের উত্তর দিতে বা একটি মেসেজ পাঠাতে নাও পারতে পারেন।
আপনাকে প্রাসঙ্গিক বিজ্ঞাপন দেখাতে এবং আপনার লোকেশন মনে রেখে ব্যক্তিগতকরণ প্রদান করতে এই ওয়েবসাইটটিতে তৃতীয় পক্ষের কুকি ব্যবহার করা হয়। আপনি নিচের "অপ্ট আউট" বোতামটি নির্বাচন করে এই কুকিগুলি থেকে অপ্ট আউট করতে পারেন। আপনার যদি একটি Uber অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি আপনার ডেটা "বিক্রয়" বা "শেয়ার করা" এখানেথেকে অপ্ট-আউট করতে পারেন।