প্রোমো কোডটি প্রয়োগ করা যায়নি

আপনার প্রোমো কোডটি আগের কোনও অর্ডারে প্রয়োগ করা হয়েছে কিনা তা আপনি সেই অর্ডারের রসিদ দেখে চেক করতে পারেন।

অ্যাপ থেকে কোনো রসিদ দেখার জন্য :

  1. প্রধান স্ক্রিনের নিচে থাকা মেনু বারে উপস্থিত "অ্যাকাউন্ট"-এ ট্যাপ করুন।
  2. অর্ডার বেছে নিন, তারপর পুরোনো অর্ডার বিকল্পে যান।
  3. আপনি পুরানো যে অর্ডারটি দেখতে চান তাতে ট্যাপ করুন
  4. "রশিদ দেখুন" -এ ট্যাপ করুন।
  5. প্রোমো ছাড়টি সাবটোটালের নিচে দেখা যাবে।

এছাড়াও আপনি আপনার উপলভ্য প্রোমোগুলি দেখতে এবং অ্যাপের "প্রোমোশন" বিভাগে গিয়ে আপনার অ্যাকাউন্টে নতুন প্রোমো যোগ করতে পারেন।

প্রোমো কোড শুধুমাত্র একবার ব্যবহার করা যাবে। একটি প্রোমোশনের অবশিষ্ট ক্রেডিট আগামী কোনো অর্ডারে ব্যবহার করা যাবে না। এছাড়াও, মনে রাখবেন যে প্রতিটি প্রোমো কোডের নিজস্ব নিয়ম ও শর্তাবলী রয়েছে, তাই আপনি এটি উপযুক্ত লোকেশনে ও কারেন্সিতে এবং মেয়াদ শেষ হওয়ার তারিখের আগে ব্যবহার করছেন কি না সেই ব্যাপারে নিশ্চিত হয়ে নিন।

অনুগ্রহ করে মনে রাখবেন, অর্ডার দেওয়ার আগেই প্রোমো কোড যোগ করতে হবে। আপনি প্রোমো কোড যোগ করতে ভুলে গেলে আমাদের পক্ষে তা প্রয়োগ করা সম্ভব নয়।

যদি প্রোমোটি সফলভাবে প্রয়োগ করা হয়,তাহলে অর্ডার বোতামে ক্লিক করার ঠিক আগে, আপনি এটি অর্ডার চার্জ চেকআউটে অন্তর্ভুক্ত দেখতে পাবেন।

প্রোমো কোডগুলি কীভাবে কাজ করে সে সম্পর্কে বিস্তারিত জানার জন্য আর্টিকেলটি দেখুন।

আপনার যদি মনে হয় একটি প্রোমো কোড প্রয়োগ বা রিডিম করার সময় কোনো সমস্যা হয়েছিল, তাহলে অনুগ্রহ করে আমাদের জানান: