Uber-এ, আমরা আপনার আস্থার মূল্যায়ন করি এবং আমরা কোন ডেটা সংগ্রহ করি এবং কীভাবে এটি ব্যবহার করা হয় তা বুঝতে আপনাকে সহায়তা করতে চাই। Uber কীভাবে ব্যক্তিগত ডেটা সংগ্রহ এবং ব্যবহার করে সে সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য আপনি Uber-এর গোপনীয়তা ওভারভিউ বা গোপনীয়তা বিজ্ঞপ্তি দেখতে পারেন।
আপনি Uber ব্যবহার করার সময় কোন তথ্য সংগ্রহ এবং শেয়ার করা হয় সে সম্পর্কে আমরা আপনাকে দেখতে এবং পছন্দ করার বিকল্পগুলিও অফার করি। এই ডেটার প্রবেশাধিকার পেতে, নিরাপত্তার অতিরিক্ত পদক্ষেপ হিসেবে আপনাকে ২-ধাপ বিশিষ্ট যাচাইকরণ প্রক্রিয়া ব্যবহার করে অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে।
আপনার ডেটা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে দেখুন
আপনার অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্যের সারাংশ দেখুন এবং এক্সপ্লোর করুন, যেমন ট্রিপের সংখ্যা এবং Uber Eats অর্ডার।
আপনার ডেটা ডাউনলোড করুন
এই বিকল্পের সাহায্যে আপনি আপনার ডেটা ফাইল ডাউনলোডের অনুরোধ করতে পারেন। আমরা যখন আপনার অনুরোধ পাব তখন এবং আবার যখন ফাইলটি ডাউনলোডের জন্য প্রস্তুত হবে তখন আমরা আপনাকে ইমেল বা টেক্সটের মাধ্যমে একটি বিজ্ঞপ্তি পাঠাব।
আপনার অ্যাকাউন্ট মুছে ফেলুন
আপনার ডেটা ডাউনলোড করলে Uber সিস্টেম থেকে ডেটা বা আপনার অ্যাকাউন্ট মুছে যাবে না। আপনি যদি আপনার অ্যাকাউন্ট মুছে ফেলতে চান তাহলে অনুগ্রহ করে নিচের লিঙ্কটি ব্যবহার করুন।
আপনাকে প্রাসঙ্গিক বিজ্ঞাপন দেখাতে এবং আপনার লোকেশন মনে রেখে ব্যক্তিগতকরণ প্রদান করতে এই ওয়েবসাইটটিতে তৃতীয় পক্ষের কুকি ব্যবহার করা হয়। আপনি নিচের "অপ্ট আউট" বোতামটি নির্বাচন করে এই কুকিগুলি থেকে অপ্ট আউট করতে পারেন। আপনার যদি একটি Uber অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি আপনার ডেটা "বিক্রয়" বা "শেয়ার করা" এখানেথেকে অপ্ট-আউট করতে পারেন।