Uber ভাউচারে আপনার আগ্রহের জন্য ধন্যবাদ! গ্রুপ ইভেন্টগুলির জন্য পরিবহণ এবং খাবার ডেলিভারির ব্যবস্থা সহজ এবং আরও সুবিধাজনক করার জন্য এই ভাউচার প্রোগ্রামটির পরিকল্পনা করা হয়েছে। প্রোগ্রাম সম্পর্কে আপনার কোনও প্রশ্ন থাকলে অনুগ্রহ করে নিচের তথ্যগুলি পড়ে দেখুন, পক্ষান্তরে, আপনার ইভেন্ট ভাউচার সেট-আপ করা শুরু করার জন্য আপনি event.uber.com -এ যেতে পারেন।
ভাউচারগুলি রাইডার বা ইটারদের যেকোনো অনুষ্ঠান, যেমন বিয়ে, জন্মদিন, সম্মেলন এবং আরও নানারকম ইভেন্টের ক্ষেত্রে অ্যাপের মাধ্যমে ব্যবহারের জন্য ক্রেডিট প্রদান করতে ব্যবহার করা যেতে পারে। এই ধরনের অনুষ্ঠানের জন্য ভাউচার তৈরি করতে আপনি event.uber.com-এ যেতে পারেন।
এই প্রোগ্রামটি বর্তমানে শুধুমাত্র আমেরিকা যুক্তরাষ্ট্রে পাওয়া যাচ্ছে। আমাদের আশা ভবিষ্যতে আরও শহরে এবং দেশে এই অফারটি সম্প্রসারিত করা।
হ্যাঁ, সংস্থা এবং ব্যবসায়িক কাজের জন্য একটি আলাদা প্রোডাক্ট আছে। আপনি যদি Uber for Business-এর জন্য সাইন আপ করেন এবং ভাউচার তৈরি করেন, তাহলে আপনি কনজিউমার ভাউচারের চেয়ে বেশি খরচ করতে পারবেন এবং বেশি ক্রেডিট সীমা পাবেন।
আপনার সংস্থার পক্ষ থেকে ভাউচার তৈরি করার জন্য, আমাদের Uber for Business ভাউচার পেজে যান।
আপনি রাইড বা খাবারের জন্য ভাউচার তৈরি করতে পারেন।
রাইড ভাউচারের মাধ্যমে, আপনি আপনার অতিথিদের Uber রাইডের জন্য ক্রেডিট দিতে পারেন। আপনি ভাউচারের বৈধতার তারিখ (এবং সময়), ভাউচারের মূল্য এবং পিকআপ এবং ড্রপ-অফ লোকেশনের উপরও সীমাবদ্ধতা নির্ধারণ করতে পারেন। একইভাবে Uber Eats-এর ক্ষেত্রে, আপনি ভাউচারের আওতায় থাকা অ্যামাউন্ট সীমিত করতে পারেন।
আপনার ভাউচার তৈরি হয়ে গেলে, আপনি ভাউচার লিঙ্ক/কোড কপি করতে পারবেন এবং আপনার অতিথিদের সাথে শেয়ার করতে পারবেন। অতিথিরা তারপর ভাউচারটি গ্রহণ করার জন্য লিঙ্কে ক্লিক করবেন এবং তাদের Uber অ্যাকাউন্টে এটি যোগ করবেন। এছাড়াও অতিথিরা সরাসরি তাঁদের Uber অ্যাকাউন্টে নিচের পদ্ধতি অনুসারে কোডটি যোগ করতে পারেন:
এই ভাউচারগুলি শুধুমাত্র ব্যক্তিগতভাবে বিতরণ এবং নিজেদের ব্যবহারের জন্য। কোনো মার্কেটিং, রি-সেল, সোশ্যাল মিডিয়া বা পাবলিক মেসেজ করা অনুমোদিত নয়।
হ্যাঁ। আপনার ইভেন্ট ভাউচার তৈরি করার সময়, আপনি কতগুলি ভাউচার তৈরি করতে চান এবং প্রতিটি ভাউচারের অ্যামাউন্ট কত রাখতে চান তা বেছে নিতে পারেন। রাইড ভাউচারের জন্য, আপনি পিক-আপ এবং ড্রপ-অফ লোকেশনগুলিও নিয়ন্ত্রণ করতে পারেন।
প্রতিদিনের শেষে ব্যবহার করা ভাউচারের অ্যামাউন্টের উপর ভিত্তি করে আপনার ক্রেডিট কার্ থেকে চার্জ কেটে নেওয়া হবে এবং সমস্ত ইউজারদের জন্য $৩০০০-ডলারের ক্রেডিট সীমা রয়েছে। অব্যবহৃত ভাউচারের জন্য আপনার থেকে কোনো চার্জ ধার্য করা হবে না।