একটি চলমান অর্ডারের ওপর প্রোমো কোড প্রয়োগ করা হয়েছে কি না সে ব্যাপারে আপনি নিশ্চিত না হলে, অনুগ্রহ করে অর্ডারটি সম্পূর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
অর্ডারটি সম্পূর্ণ হলে, আপনি অ্যাপে এটি দেখে নিতে পারেন:
প্রোমো কোড শুধুমাত্র একবার ব্যবহার করা যাবে। একটি প্রোমোশনের অবশিষ্ট ক্রেডিট ভবিষ্যত অর্ডারে ব্যবহার করা যাবে না। এছাড়াও, মনে রাখবেন যে প্রতিটি প্রোমো কোডের নিজস্ব নিয়ম ও শর্তাবলী রয়েছে, তাই আপনি এটি উপযুক্ত লোকেশনে ও মুদ্রায় এবং মেয়াদ শেষ হওয়ার তারিখের আগে ব্যবহার করছেন কি না সেই ব্যাপারে নিশ্চিত হয়ে নিন।
প্রোমো কোডগুলি কীভাবে কাজ করে সে সম্পর্কে আরও জানতে, এই নিবন্ধটি দেখুন।
আপনার এখনও প্রোমো কোড নিয়ে সমস্যা হলে আমাদের জানান।