ড্রাইভার অ্যাপ কখনও কখনও পিক-আপ বা ড্রপ অফ লোকেশন সম্পর্কে ভুল তথ্য দিতে পারে এবং আমরা বুঝি যে আপনার কাছে এটি একটি বিরক্তিকর অভিজ্ঞতা। আমাদের অ্যাপ-মধ্যস্ত নেভিগেশনের যথার্থতা আরও ভালো করার জন্য আমাদের নিবেদিত ইঞ্জিনিয়ারদের একটি টিম আছে। সঠিক বিবরণ দেওয়া হলে এই টিমটি বেশিরভাগ সময়ে সমস্যার সমাধান করতে সহায়তা করতে পারে।
অ্যাপে পিক-আপ বা ড্রপ অফ লোকেশন নিয়ে আপনার কোনও সমস্যা হলে, অনুগ্রহ করে নিচের ফর্মটি পূরণ করুন। আপনার মতামতটি পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ টিমের কাছে জমা দেওয়া হবে। আমাদের টিমকে সমস্যা সমাধানে সাহায্য করতে, নিচে যেভাবে বলা হচ্ছে সেভাবে মতামত দিন।
যদি নিচের নির্দেশের তালিকাতে আপনি যে সমস্যাটির সম্মুখীন হয়েছেন তার বর্ণনা না থাকে, তাহলে অনুগ্রহ করে একটি অন্য নিবন্ধ খুঁজতে সহায়তা কেন্দ্রে ফিরে যান, অথবা অ্যাপের সহায়তা বিভাগ থেকে আমাদের যে কোনও সময় মতামত দিন ফর্মের মাধ্যমে নিজের মতামত জমা দিন।
প্রথমে, নিচের সেই বিভাগটি বেছে নিন যেটি আপনার সমস্যাটিকে সবচেয়ে ভালোভাবে তুলে ধরে (অনুগ্রহ করে একটি বেছে নিন)। এরপরে, অতিরিক্ত বিশদ বিবরণ দেওয়ার জন্য প্রশ্নের উত্তর দিন। আপনি যদি নিচের তথ্যগুলি দিতে নাও পারেন, আমাদের টিম তা সত্ত্বেও আপনার মতামত গ্রহণ করবে কিন্তু হয়ত ম্যাপের সমস্যাটির সমাধান করতে পারবে না।
This website uses third-party cookies to serve you relevant ads and provide personalisation by remembering your location. You may opt out from these cookies by selecting the "Opt out" button below. If you have an Uber account, you may opt out of the "sale" or "sharing" of your data here.