আমার লিডের ডকুমেন্টের বিষয়ে একটি সমস্যা হয়েছে

Uber Hero আপনাকে আপনার লিডের জন্য আবশ্যক ডকুমেন্ট আপলোড করার অনুমতি দেয়।

আপনিও আপলোড করা ডকুমেন্টের স্টেটাস (বিবেচনাধীন, অনুমোদিত বা প্রত্যাখ্যাত) দেখতে পারেন এবং প্রয়োজনে একটি ডকুমেন্ট আবার আপলোড করতে পারেন। সাধারণত আপলোডের পর ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ডকুমেন্ট পর্যালোচনা করা হয়ে থাকে।

যদি কোনও ডকুমেন্ট প্রত্যাখান করা হয়, তাহলে আপনি Uber Hero অ্যাপে তার কারণ দেখতে পাবেন। এটি আপনাকে প্রথম ডকুমেন্টে কী সমস্যা ছিল তা বুঝতে এবং আপনাকে সঠিক ডকুমেন্ট আপলোড করতে সহায়তা করে।

যদি আপনার লিড তাদের ডকুমেন্টগুলোর বিষয়ে আরও বেশি কিছু জানতে চান, তাহলে তারা তাদের Uber অ্যাপ বা help.uber.com-এর মাধ্যমে আমাদের সাথে যোগযোগ করতে পারেন। গোপনীয়তা সম্পর্কিত আইনগুলির কারণে, আমরা কেবলমাত্র অ্যাকাউন্টধারীর সাথেই অ্যাকাউন্টের তথ্য নিয়ে আলোচনা করতে পারি।