আপনি যদি আদৌ এই রাইডের অনুরোধ না করে থাকেন, তাহলে আপনার পরিচিত কেউ আপনার অ্যাকাউন্টে লগ ইন করে থাকতে পারেন এবং হয়ত এমন হয়েছে যে না বুঝেই তিনি আপনার অ্যাকাউন্ট থেকে একটি রাইডের অনুরোধ করেছেন। আমাদের সাথে যোগাযোগ করার আগে, আপনার Uber অ্যাকাউন্ট বা পেমেন্ট পদ্ধতিতে অ্যাক্সেস থাকতে পারে এমন বন্ধুবান্ধব এবং পরিবারের লোকজনের সাথে এ বিষয়ে একবার কথা বলে নেওয়া ভালো।
আপনি যদি একটি রাইডের অনুরোধ করে থাকেন কিন্তু আপনার ড্রাইভার এসে না পৌঁছন, তাহলে হতে পারে অন্য যাত্রী ভুল করে রাইডটি নিয়ে নিয়েছেন।
ভবিষ্যতে এরকম সমস্যা এড়াতে, অ্যাপে আপনি আপনার রাইড যাচাই করুন চালু করতে পারেন, যাতে আপনি যে সঠিক গাড়িতেই আছেন তা নিশ্চিত করতে আপনার ড্রাইভারকে সাহায্য করার জন্য আপনাকে একটি ৪-অঙ্কের পিন পাঠানো হবে। এখানে আপনি আরও বিস্তারিত তথ্য এবং নির্দেশাবলী খুঁজে পাবেন।
আপনি যদি উপরের সুপারিশগুলি অনুসরণ করে থাকেন কিন্তু তারপরও মনে করেন যে অন্য কারোর রাইডের জন্য আপনাকে চার্জ করা হয়েছে, তাহলে অনুগ্রহ করে নিচে রাইডের বিবরণ দিন এবং আমরা সানন্দে আপনাকে সহায়তা করব:
দ্রষ্টব্য: দাবিগুলি যথার্থ কিনা তা নিশ্চিত করার জন্য প্রতিটি রিপোর্ট পর্যালোচনা করা হয়।
This website uses third-party cookies to serve you relevant ads and provide personalisation by remembering your location. You may opt out from these cookies by selecting the "Opt out" button below. If you have an Uber account, you may opt out of the "sale" or "sharing" of your data here.