আপনার অর্ডারটি ব্যবসায়ী বা ডেলিভারি পার্টনার বাতিল করে দিতে পারেন। বাতিল হওয়ার ঘটনা ঘটলে, আপনি একই ব্যবসায়ীর কাছে কয়েক মিনিটের মধ্যে আবার অর্ডার দেওয়ার চেষ্টা করতে পারেন অথবা অন্য কোনও ব্যবসায়ীর কাছ থেকে অর্ডার দিতে পারেন।. . .ব্যবসায়ীরা কেন অর্ডার বাতিল করে দিতে পারেনযদি তাদের স্টকে কোনও একটি আইটেম ফুরিয়ে যায় বা তারা বিপুল পরিমাণ অর্ডারের অনুরোধ গ্রহণ করে থাকেন তাহলে এমন ঘটনা ঘটতে পারে।যদি একজন ব্যবসায়ীর কোনও একটি আইটেম ফুরিয়ে যায়, তাহলে অর্ডারটি অটোমেটিকভাবে বাতিল হওয়ার আগে আপনাকে এটি আপডেট করার জন্য ১০ মিনিট সময় দিয়ে আপনার কাছে একটি নোটিফিকেশন আসতে পারে।ব্যবসায়ী আপনার অর্ডার বাতিল করলে আপনাকে চার্জ করা হবে না।. . .ডেলিভারি পার্টনার কী কারণে অর্ডার বাতিল করতে পারেনএমন ঘটার কয়েকটি সম্ভাব্য কারণ রয়েছে:১. আপনার সাথে যোগাযোগ করতে না পারলে- আপনার ডেলিভারির ঠিকানায় পৌঁছানোর সময়, ডেলিভারি পার্টনারকে আপনার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয় তাই অর্ডার যে সময়ে পৌঁছবে বলে আশা করছেন সে সময়ে আপনার ফোনটি কাছাকাছি রাখা ভাল- ডেলিভারি পার্টনার যদি আপনাকে খুঁজে না পান বা আপনার সঙ্গে যোগাযোগ করতে না পারেন তাহলে তিনি ডেলিভারিটি বাতিল করতে পারেন- যদি কোনও ডেলিভারি পার্টনার আপনার অনুরোধ অনুযায়ী লোকেশনে পৌঁছনোর পর আপনার সাথে যোগাযোগ করার যথেষ্ট চেষ্টা করার পরেও যোগাযোগ করতে ব্যর্থ হন, সেক্ষেত্রে আপনি রিফান্ড পাওয়ার জন্য উপযুক্ত নাও হতে পারেন২. ব্যবসায়ীর রেঁস্তোরাটি বন্ধ ছিল- ডেলিভারি পার্টনার যখন ব্যবসায়ীর কাছে পৌঁছন, তখন হয়তো রেস্তোঁরাটি অপ্রত্যাশিতভাবে বন্ধ হয়ে গিয়েছিল৩. আপনার অনুরোধ করা আইটেমগুলির স্টক হয়ত ফুরিয়ে গিয়েছিল সে কারণে অর্ডারটি সম্পূর্ণ করা যায়নি