Uber প্রোমোশন ব্যবহার করা

প্রমোশনের ধরনের উপর নির্ভর করে, আপনি ভাড়ায় ডিসকাউন্ট পেতে বা আপনার Uber ট্রিপের জন্য পেমেন্ট করতে একটি প্রোমো কোড ব্যবহার করতে পারেন। আপনার অ্যাকাউন্টে বর্তমানে প্রয়োগ করা সমস্ত প্রোমো কোডের বিবরণ দেখতে বা আপনার অ্যাকাউন্টে প্রোমো কোড যোগ করতে নিচের ধাপগুলি অনুসরণ করুন:

১. "অ্যাকাউন্ট" -এ ট্যাপ করুন
২. "ওয়ালেট"-এ ট্যাপ করুন।
৩. নিচে স্ক্রোল করে "প্রমোশন"-এ যান। প্রতিটি প্রোমো কোড তার মেয়াদ শেষ হওয়ার তারিখ এবং প্রযোজ্য এলাকা বা শহর উল্লেখ করবে
৪. একটি নতুন প্রোমো কোড যোগ করতে "প্রোমো কোড যোগ করুন"-এ ট্যাপ করুন।
৫. কোডটি লিখুন এবং "যোগ করুন"-এ ট্যাপ করুন।

অনুগ্রহ করে মনে রাখবেন যে মেয়াদ শেষ হওয়ার তারিখ পেরিয়ে গেলে আপনি প্রোমো কোড ব্যবহার করতে পারবেন না। প্রোমো কোডের মেয়াদ বাড়ানো বা রিনিউ করা যাবে না।

আপনার অ্যাকাউন্টে যদি একাধিক প্রোমো কোড উপলভ্য থাকে, তাহলে আপনি আপনার রাইডে কোনও নির্দিষ্ট প্রমোশন প্রয়োগ করতে পারবেন না। উপলভ্য সর্বোচ্চ ডিসকাউন্টটি অটোমেটিক্যালি আপনার রাইডে প্রযোজ্য হবে।

আপনি যদি কোনও প্রোমো কোড ব্যবহার করতে সমস্যার সম্মুখীন হন, তাহলে অনুগ্রহ করে নিচের আর্টিকেলটি ব্যবহার করুন: