আমার অর্ডার প্রত্যাশার চেয়ে বেশি সময় নিচ্ছে

রেস্তোঁরা এবং ডেলিভারি পার্টনাররা আনুমানিক সময়ের মধ্যে খাবার ডেলিভারি করার যথাসাধ্য চেষ্টা করে থাকেন, তবে বাহ্যিক বিভিন্ন কারণে দেরি হতে পারে। উদাহরণস্বরূপ, যদি রেস্তোরাঁটি স্বাভাবিকের চেয়ে বেশি ব্যস্ত থাকে, আপনার অর্ডারটি বড় অর্ডার হয়, ট্র্যাফিক জ্যাম থাকে বা আবহাওয়া খারাপ থাকে।
এমনও হতে পারে যে, আপনার ডেলিভারি পার্টনার আপনার অর্ডারের ট্রিপ চলাকালীন অন্য আরেকটি ডেলিভারি সম্পন্ন করছেন। এতে আপনার খাবার ডেলিভারি হতে আরও সময় লাগতে পারে।

জেনে রাখবেন, কিছু রেস্তোরাঁ তাদের নিজস্ব কুরিয়ার দ্বারা খাবার ডেলিভারি করতে পছন্দ করে। এসব ক্ষেত্রে, UberEats-এর কাছে আপনার অর্ডারের স্ট্যাটাস সম্পর্কিত কোনও তথ্য থাকে না, তাই আপনি অ্যাপের মাধ্যমে আপনার অর্ডার অনুসরণ করতে পারবেন না এবং আগমনের আনুমানিক সময় কিছুটা ভিন্ন হতে পারে। কিন্তু অনুগ্রহ করে, আপনার অর্ডার সংক্রান্ত তথ্যের প্রয়োজন হলে সরাসরি রেস্তোরাঁর সাথে যোগাযোগ করুন এবং তারা আপনাকে সমস্ত প্রয়োজনীয় তথ্য প্রদান করবেন এবং আগমনের নতুন আনুমানিক সময়টি আরও সুনির্দিষ্টভাবে বলতে পারবেন।

কোনও ডেলিভারি পার্টনার কি আপনার অর্ডারটি পিক-আপ করেছেন?

হ্যাঁ
অ্যাপে আপনার ডেলিভারি পার্টনারের পৌঁছানোর আনুমানিক সময় (ETA) চেক করুন বা বিস্তারিত জানার জন্য সরাসরি তাদের কল করুন। নিচের অনুচ্ছেদে কীভাবে আপনার ডেলিভারি পার্টনারের সাথে যোগাযোগ করবেন তার ধাপগুলি দেওয়া আছে:

না
ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকুন। আমরা যত তাড়াতাড়ি সম্ভব আপনার অর্ডারটি আপনার কাছে পৌঁছে দিতে কঠোর পরিশ্রম করছি। আপনার অর্ডার সম্পর্কে খোঁজ নিতে নির্দ্বিধায় রেস্তোরাঁর সাথে যোগাযোগ করুন।

. . .

অর্ডার হাতে পাওয়ার পরে যেকোনও সমস্যার জন্য সহায়তা মেনুর "একটি সমস্যা বেছে নিন" বিভাগে ফিরে যান, তারপরে "ডেলিভারি করা বা আগের কোনও অর্ডারের সমস্যা"-তে ট্যাপ করুন।